
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের চায়না জাল জব্ধ করে পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার ( ২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিল ও ফুলকী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু অবৈধ চায়না জাল জব্ধ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। চলতি বর্ষাকালে দেশীয় মাছের প্রজনন মৌসুম। এই মৌসুমে অবৈধ চায়না জাল ব্যবহার করে ছোট মাছ ও মা ডিম ওয়ালা মাছ ধ্বংস করা হচ্ছে। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘আজ বেশ কিছু জাল জব্ধ করা হয়। এরপর সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ২০ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




