
নিজস্ব প্রতিবেদত, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে চর্মরোগ বিষয়ক স্পেশাল মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী সিডিপি প্রাঙ্গণে এই চর্মরোগ বিষয়ক স্পেশাল মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মমিনুল হাসান (হিমেল)।
এসময় উপস্থিত ছিলেন, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি হেলথ অফিসার জাহাঙ্গীর হোসেন, আইজি অফিসার কে.এম আরিফুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. প্রীতি রাণী দেবনাথ।
এসময় প্রায় শতাধিক হতদরিদ্র মানুুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/ ২১ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




