
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার মোমিনপুর বাইতুল মাকছাদ এতিমখানা নূরানী ও হাফিজিয়া মাদরাসার এতিম শিশুদের খোঁজ-খবর নিতে এতিমখানায় ভাইস চেয়ারম্যান কাজী আরজু।

মঙ্গলবার ভাইস চেয়ারম্যান কাজী আরজু মাদরাসায় উপস্থিত হয়ে এতিম শিক্ষার্থীদের সাথে বসে দুপুরের খাবার খান এবং তাদের খোঁজ-খবর নেন। তাদের সমস্যার কথা শুনেন এবং সমাধান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুস, কোষাধ্যক্ষ মুনসুর আলী, প্রধান শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ।
কাজী আরজু এসময় বলেন, ঘাটাইলবাসী বিপুল ভোটে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় কৃতজ্ঞতা স্বরূপ আমি সকল শ্রেণীপেশার মানুষদের পাশে গিয়ে তাদের খোঁজখবর রাখার যথাসাধ্য চেষ্টা করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা, মসজিদ, পাঠাগার ও হতদরিদ্র মানুষকে নানাভাবে সহায়তার কাজ অব্যাহত রেখেছি। যতদিন বেঁচে আছি এসব কর্মকান্ড অব্যাহত থাকবে।
এ মাদরাসার এতিম শিক্ষার্থীদের খাবারের জন্য প্রতিমাসে ৫০০ কেজি করে চাউল গত ছয় মাস যাবত প্রদান করে আসছেন তিনি।
বাসাইলসংবাদ/ ২২ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




