
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে স্কুল, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডস, কার্যক্রম সম্প্রসারণের লক্ষে এক দিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দিনব্যাপী বাংলাদেশের গার্ল গাইডস এসোসিয়েশন বাসাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খানের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন , সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ৩১ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




