
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে বাসাইলের কাঞ্চনপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চনুপর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাত্তার জমাদার প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




