
বাসাইলসংবাদ: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত সর্দার নুর মোহাম্মদ নিহত হয়েছে। সে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি।
রবিবার ভোর রাতে আটক রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের স্বঘোষিত নেতা, পাহাড়ী জনপদের ত্রাস, রোহিঙ্গা সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদকে নিয়ে বন্য আস্তানায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনায় ওসি তদন্তসহ ৩জন পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল হতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার ভোর পৌনে ৬টার দিকে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ধৃত দূধর্ষ সন্ত্রাসী নুর মোহাম্মদকে নিয়ে হ্নীলা জাদিমোরা ২৭নং ক্যাম্পের পাহাড়ী জনপদের বাড়িতে অবৈধ অস্ত্র ভান্ডার উদ্ধার অভিযানে যায়। এসময় রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠন এবং মাদক কারবারী সিন্ডিকেটের সশস্ত্র সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে নুর মোহাম্মদকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে থানা পুলিশের ওসি (তদন্ত) ও দুই কনস্টেবল আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার পর হামলাকারীরা গভীর পাহাড়ের দিকে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ৪টি এলজি, ১টি থ্রি কোয়াটার, ১৮ রাউন্ড গুলি, ২০ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ নুর মোহাম্মদকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
বাসাইলসংবাদ/একেবি




