
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য বদিউল আলম মঞ্জু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগ রাতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি প্রয়াত সংসদ সদস্য শেখ নাজমুল ইসলামের বড় ছেলে ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন যাবত ভুগছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক শোক বার্তায় কৃষিমন্ত্রী বলেন, প্রবীণ রাজনীতিবিদ বদিউল আলম মঞ্জু আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি আজীবন তৃণমূলের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।
বাসাইলসংবাদ/ ০৫ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




