
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর পড়ে গিয়ে লিটন মিয়া নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা অপর এক নারী যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার বকলবাড়ীর ফকিরবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন ওই অটোরিকশার চালক ছিলেন। তিনি উপজেলার চরভাতকুড়া গ্রামের আলী আকন্দের ছেলে।
ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে আসা টাঙ্গাইলগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার উপর উল্টে গিয়ে পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা চালক ও এক নারী যাত্রী গুরুত্বর আহত হয়। পরে গুরুত্বর আহত চালক লিটনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।
বাসাইলসংবাদ, ০৫ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




