
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কর্মকর্তা মাসুদ রানা (৩৪) নিহত হয়েছেন। রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ রানার বাড়ি বগুড়ার শেরপুরে। তিনি নয়া দিগন্ত পত্রিকায় অ্যাসিস্টেন্ট ম্যানেজার (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন।
ওসি আজিজুল হক জানান, বগুড়া থেকে মোটরসাইকেলযোগে মাসুদ রানা ঢাকায় তার কর্মস্থলে ফিরছিলেন। বিকেল ৩টার দিকে মির্জাপুরের ধল্লা এলাকায় ফ্লাইওভারের ওপর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে ষেকানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘তার পকেটে থাকা কার্ড দেখে নয়া দিগন্ত অফিসে খবর দেয়া হয়। পরে বিষয়টি তার পরিবারকেও জানানো হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের হস্তান্তর করা হবে।’
বাসাইলসংবাদ/ ৩০ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




