
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকায় ১৮ বোতল ফেন্সিডিলসহ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। সোমবার তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে বাসের চালক শফিকুল ইসলাম রফিক (৩৮) এবং নাটোর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে বাসের সুপারভাইজার এরশাদ আলী (৩৫)।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, যশোর থেকে ছেড়ে আসা শেরপুরগামী হিমেল সীমান্ত পরিবহন একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে গোলচত্বর এলাকায় পৌঁছালে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়।
বাসাইলসংবাদ/একেবি




