
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সেবামূলক প্রতিষ্ঠান ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন এ্যাওয়ারনেস ফাউন্ডেশন (DHAF) এর উদ্যোগে টাঙ্গাইলের বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলাব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়। ‘রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণ রাখুন, দীর্ঘ দিন বাঁচুন’ এ স্লোগানে ওইদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সচেতনতামূলক রোড শো ও বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ৷


ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্ভোধন করেন ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন এ্যাওয়ারনেস ফাউন্ডেশন (DHAF) এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান। প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের ম্যানেজার মো. জাহিদুল ইসলাম। ক্যাম্প পরিচালনা করেন প্যাথলজিস্ট মোছা. লিলি আক্তার, মেডিক্যাল এসিস্ট্যান্ট মো. নূর হোসাইন ও এবং রিসিপশনিস্ট মোছা. লায়লা আক্তার ৷
স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোমিনুর রহমান, রঞ্জু মিয়া, রাহাত হোসেন (রাব্বী), আব্দুর রাহিম মিয়া, আসিফ হোসেন রৌদ্র ও রাফী ।
বাসাইলসংবাদ, ২০ মে, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






