
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে আরও ১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে দুইজন, মির্জাপুরে নয়জন, ঘাটাইলে একজন ও নাগরপুর উপজেলায় একজন রয়েছেন।
জানা যায়, গত ৭ জুন জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ সকালে নমুনার ফলাফল আসে। রিপোর্টে ১৩জন করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮জন। এখনও চিকিৎসাধীন রয়েছে ২০২জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।
…বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




