
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও আমরা ৯৩ গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের গ্রীন ভিলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক ওমর মাহমুদ উজ্জ্বল, এডমিন জিনিয়া বখশসহ আমরা ৯৩ সংগঠনের অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বাসাইলসংবাদ/ ০৯ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




