
নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে টাঙ্গাইলেও শুরু হয়েছে কঠোর লকডাউন।

টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে ১ প্লাটুন সেনাবাহিনী শহরে টহল শুরু করে । এসময় ক্যাপ্টেন ইসতিয়াক বলেন, ‘মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জরুরী কাজ ছাড়া বের হওয়া যাবে না। লকডাউন সফল করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী।’

এদিকে টাঙ্গাইল সদরসহ জেলার সকল উপজেলায় নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। এছাড়া গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচলও বন্ধ রয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়নে অবস্থান করছেন।
বাসাইলসংবাদ/ ০১ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




