
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : ২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ান্তকরণ ও বাস্তবায়ন এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন চা শ্রমিকদের সন্তান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধনা ভুমিজ, রমন গোয়ালা, দিপেন কর্মী ও অঞ্জন ভুমিজ।
মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ জন চা শ্রমিকদের সন্তান অধ্যায়নরত রয়েছে।
বাসাইলসংবাদ/ ২৩ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




