
বাসাইল সংবাদ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
গত ৫ জানুয়ারি মেধা বৃত্তি পরীক্ষা দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ফলাফল ঘোষনা করা হয়েছে। এর মধ্যে বাসাইল উপজেলার কলিয়া প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের ২৪জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
এসোসিয়েশনের আহবায়ক বিএম বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কলিয়া প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ রানা হামিদ লিটন বলেন, আমাদের স্কুল থেকে ২৪জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে প্রথম হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮জন শিক্ষার্থী।

কলিয়া প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ রানা হামিদ লিটন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রথম স্থান অধিকার করায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বাসাইল সংবাদ/প্রেস বিজ্ঞপ্তি/ একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




