
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বিনা অনুমতিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় শামীম আল মামুন নামের এক ব্যাক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলাকালীন সূর্যতরুন শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ওই ব্যক্তি বিনা অনুমতিতে প্রবেশ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডা দেন। শামীম উপজেলার কুতুবপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন- শামীম আল মামুন নামের এক ব্যক্তিকে পাবলিক পরীক্ষা সমূহ আপরাধ আইন ১৯৮০ এর ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
…বাসাইলসংবাদ/০৭ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




