
বাসাইল সংবাদ: বুধবার, ২৪ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা বেল্লাল হোসেন সিরাজী গত ২০ মে বিকেলে মৃত্যুবরণ করেন। তার এ অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বানিয়াগাঁতী গ্রামে। গত ২০ মে বিকেলে তার গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১৭ বছর ধরে এই মাদ্রাসায় ভাইস প্রিন্সিপালের দায়িত্বরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী গ্রামের হাজী ছানোয়ার মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরে গত ২১ মে সকাল ৮টায় তার গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি একাধারে বাসাইল উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি, কলিয়া উত্তরপাড়া জামে মসজিদে পেস ইমাম ও দেশের বিভিন্ন অঞ্চলে তাফসির মাহফিলে ওলামায়ে কেরাম হিসেবে খ্যাতি অর্জন করেন। তার মৃত্যুতে ওলামা পরিষদ গভীর শোক প্রকাশ করেন।
সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম শরিফুল ইসলাম তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




