
বাসাইল সংবাদ : শনিবার, ১৭ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধণ করেছেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়। প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে নবনির্মিত ভবন উদ্বোধণ উপলক্ষে শনিবার (১৭ জুন) বিকেলে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অনুপম শাহজাহান জয় এমপি।

প্রেসক্লাব সম্পাদক এমকে ভূইয়া সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাফিসা আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




