
বাসাইল সংবাদ : রোববার, ০৬ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা ব্যাবস্থায় জবাবদিহীতা শক্তিশালী করণ এবং সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিত করণ সহায়তা প্রদানে বাসাইল উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরাম গঠন করা হয়েছে।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবিকে সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ওহিদুল ইসলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ফোরাম গঠন করা হয়েছে। গত ৩রা আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ইউপি সদস্য-সদস্যা, সমাজসেবকবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ ফোরাম গঠিত হয়।
ফুলকি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল ও বাসাইল প্রেসক্লাবের সম্পাদক এমকে ভুইয়া সোহেলকে সহ-সভাপতি, বাসাইল প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক এবং বাসাইল সংবাদ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয়কে প্রচার সম্পাদক করা হয়।
ফোরামের সম্মানীত সদস্যরা হলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, শামসুন্নাহার হোসেন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ আলী খান, বাসাইল পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুলেখা বেগম, শারমীন আক্তার, ইউপি সদস্য নূরুল ইসলাম, আঃ লতিফ ভূইয়া, মোঃ হিকমত আলী, আব্দুল হান্নান, বিলকিস বেগম, সাবেক ইউপি সদস্যা মর্জিনা বেগম, শাহানাজ, লিলি বেগম, আইরিন বেগম, সমাজসেবক মোঃ তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, মোঃ শাহাদৎ হোসেন, শাহিদা আক্তার মিকো, মনোয়ারা বেগম।
উল্লেখ্য, কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী ও ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাললধীন জেন্ডার, এনজিও ও স্টেকহোন্ডার পার্টিসিপেশন ইউনিট, হেল্থ ইকোনোমিক্স ইউনিট এর পরামর্শ সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন টাঙ্গাইলের সকল উপজেলার মাঠ পর্যায়ে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জবাবদিহীতা শক্তিশালীকরণ এবং সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণের লক্ষে বিভিন্ন উপজেলার ন্যায় বাসাইল উপজেলা পর্যায়েও স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরাম গঠন করেছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে ওয়েভ ফাউন্ডেশন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




