
বাসাইল সংবাদ : বুধবার, ১৯ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার পাটখাগুরী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে বাসাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটখাগুরী গ্রামের মাদক ব্যবসায়ী জহিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় জহিরুলের ওস্তাদ দেলোয়ার হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বাসাইল থানার এসআই রাজিউর রহমান জানান, জহিরুল ও তার ওস্তাদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




