
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হেল্প এন্ড নলেজের (এইচ এন্ড কে) উদ্যোগে এডুকেশন অব অরফান স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় অসহায় এতিম ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ভাতা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেল্প এন্ড নলেজের নির্বাহী পরিচালক কামরুল হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হেল্প এন্ড নলেজের ম্যানেজার আবু জাফর। অনুষ্ঠানে ২০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী, ভাতা ও ড্রেস দেওয়া হয়।
বাসাইলসংবাদ, ১৭ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




