
বাসাইল সংবাদ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল উপজেলা শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় আঙিনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক আল আমীন চৌধুরী।

শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল উপজেলা শাখার পরিচালনা পরিষদের সভাপতি রাহাত হাসান টিপু’র সভাপতিত্বে অন্যান্যে’র মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার শহীদ আব্দুর জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর আব্দুর রাশেদ, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আতোয়ার রহমান, ফুলকী ঝনঝনিয়া ডিগ্রী মাদ্রাসার সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, বিজয় টিভি’র বাসাইল উপজেলা প্রতিনিধি এম শহিদুল ইসলাম প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




