
বাসাইল সংবাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ টাঙ্গাইলের তরুনদের উদ্যোগে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের প্রায় ৩শ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার( ৩ ফেব্রুয়ারি) বিকেলে আফাজ উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের অব্যর্থনায় উপজেলার ডুমনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও চিত্রপরিচালক মাজহারুল ইসলাম খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, টাইম গ্রুপের চেয়ারম্যান সাজ্জাত হোসেন শান্ত, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, জীবন সাথী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এস এম জীবন, আওয়ামীলীগ নেতা মোঃ জুয়েল সরকার প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




