
বাসাইল সংবাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বাসাইল উপজেলার বিয়ালাতে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু হোসেন মেমোরিয়াল গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলী বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘিল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহম্মেদ জমাদার পিন্টু, স্থানীয় মেম্বার আব্দুল কদ্দুছ, নাকাছির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শামছুন্নাহার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জামাল ভূইয়া ও সদস্য আমিনুর রহমান বেগ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




