
বাসাইল সংবাদ : সোমবার, ০৭ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী আয়োজিত বৃক্ষ মেলা শেষ হয়েছে। সোমবার (৭ আগস্ট) সমাপনীদিনে স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুপালী খাতুন, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াসহ অন্যরা।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক জানান, সমাপনীদিনে প্রায় একশত শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ৮টি নার্সারী ২০ টি স্টলে অংশ নিয়েছিল।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




