
নিজস্ব প্রতিবেদক : ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর-ই-লায়লা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মবর্তা, কর্মচারি ও নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৮ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




