
নিজস্ব প্রতিবেদক : ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কনিকা মল্লিকা প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মবর্তা, কর্মচারি ও নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিনে জেলার বিভিন্ন উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
বাসাইলসংবাদ/ ০৮ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




