
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীটি ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে বোর্ড বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি’র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ শাহজাহান, সাবেক চেয়ারম্যান এডভোকেট সাদেক আলী ভূইয়া, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,

বাসাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, সখীপুর মহিলা কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিকী,

ইউপি সদস্য বেলায়েত হোসেন খান, মনিরুজ্জামান খান, আওয়ামীলীগ নেতা নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




