
বাসাইল সংবাদ : সোমবার, ৩১ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। কলিয়া গ্রামবাসীর উদ্যোগে সোমবার (৩১ জুলাই) বিকেলে তিনি এ কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্থানীয় বটতলা বাজার এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ.কে আজাদ খানশুর, মুক্তিযোদ্ধা মোঃ বানিজুর রহমান খান, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান।
মতবিনিময়কালে জয় বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের জোয়ারে বাসাইল ও সখীপুরের জনগনও পিছিয়ে থাকবে না। এ সময় তিনি মাটি ভরাট কাজের জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




