
বাসাইল সংবাদ : সোমবার, ৩১ জুলাই, ২০১৭:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে চাচার বিরুদ্ধে ভাতিজিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ করেছে ধর্ষিতার পরিবার। উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর কাশেম বাজার এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে দুই সন্তানের জনক বাদল মিয়া (৩৫) একই এলাকার চাচাত ভাইয়ের মেয়ে কলেজ ছাত্রী (১৭)কে এ বছর ১১ জানুয়ারি ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজির পরও ওই কলেজ ছাত্রীর কোন খোঁজ পাননি। রোববার(৩০ জুলাই) বিকেলে রতনপুর কাশেম বাজার এলাকায় চাচা বাদল মিয়ার পরিত্যক্ত একটি বাড়ির ঘরের পাশে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে ওই ছাত্রীকে দেখে আশে পাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত তাকে অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ধর্ষিতার পরিবার জানায়, এ বছরের ১১ জানুয়ারি থেকে ওই কলেজ ছাত্রীকে পাওয়া যাচ্ছিল না। এসময় তাকে খোঁজ করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযুক্ত চাচা ওই সময়ের পরিবারের একজন অভিভাবক হিসেবে বিভিন্ন কথা বলে অভিযোগ দায়ের থেকে বিরত রাখে।
এ ঘটনায় অভিযুক্ত ওই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে দুই সন্তানের জনক চাচা বাদল মিয়াকে (৩৫) আসামি করে ধর্ষিতার ভাই বাদী হয়ে রোববার (৩০ জুলাই) রাতে সখীপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষা শেষে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বাদী ধর্ষিতার ভাই বলেন, পাষ- চাচা আমার বোনকে তাঁর পরিত্যক্ত একটি ঘরে ৬ মাস ১৭ দিন আটকে রেখে পাষবিক নির্যাতন চালিয়েছে। নির্যাতনের শিকার আমার বোন আজ মৃত্যুর পথযাত্রী। আমি ওই পাষ-ের ফাঁসি দাবি করছি।
এ ব্যাপারে সখীপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ভাতিজিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




