
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : বলিউডের নবাগতা অভিনেত্রী নুসরাত বারুচা। তাকে খুব শিগগির আয়ুশ্মান খুরানার বিপরীতে ‘ড্রিম গার্ল’ ছবিতে দেখা যাবে। ছবিটির ট্রেইলার ও গান প্রকাশ হওয়ার পর থেকেই দর্শক নুসরাতকে ভালোভাবেই গ্রহণ করেছে। বর্তমানে তিনি কমেডি-ড্রামা ঘরানার এ ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
প্রচারণায় এক ইভেন্টে এই অভিনেত্রী জানান, একবার ভুলে পুরুষদের টয়লেটে ঢুকে পড়েছিলেন তিনি।
নুসরাত বারুচা সাইনবোর্ড দেখে দ্বিধান্বিত হয়ে ভুলে পুরুষ টয়লেটে ঢুকে যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ।
নুসরাত জানান, কিছু রেস্টুরেন্ট পুরুষ ও নারী টয়লেটের পার্থক্য বোঝাতে নানা শিল্প-কর্ম ব্যবহার করে থাকে। এমনই একটি রেস্টুরেন্টে গিয়ে তিনি সাইনবোর্ড বুঝতে না পেরে ভুল করে পুরুষ টয়লেটে প্রবেশ করেন।
‘ড্রিম গার্ল’ ছবিতে নুসরাতকে আয়ুস্মানের কাঙ্খিত নারী হিসেবে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন রাজ শানদিলিয়া। এ ছবিতে আরও অভিনয় করেছেন আন্নু কাপুর, বিজয় রাজ, রাজেশ শর্মা প্রমুখ। আগামী ১৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।
বাসাইলসংবাদ/একেবি




