
নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ করোনাকালীন সময়ে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন তাদের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চাড়াবাড়ি প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমুদিনী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবলু মিয়া লাভু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, শোকসভা ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, তুলা উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা আব্দুল হামিদ, উদ্যমশীল যুব সংস্থার নির্বাহী পরিচালক নুর আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন শামসুল আলম সাগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসাদুজ্জামান পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন খারজানা হোসাইনিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম আনছারী।
প্রসঙ্গত, করোনাকালে ৭ নং ওয়ার্ডে অন্তত ৪০ বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেন।
বাসাইলসংবাদ/ ২৪ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




