
নিজস্ব প্রতিবেদক : যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে পৌর এলাকার বেপারীপাড়া আইনুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা যুবদলের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এই কম্বল দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাসাইলসংবাদ/ ১৮ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




