
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ জ্যোৎস্না রাণী দাস (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার করটিয়া গরুর হাটের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। জ্যোৎস্না রাণী ওই এলাকার নরেশ রবিদাসের স্ত্রী।

র্যাব-১২ সিপিসি-৩-এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই নারী দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ সংগ্রহ করে টাঙ্গাইল সদর উপজেলাসহ অন্যান্য উপজেলায় বিক্রি করে আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে আটক করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ১৪ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




