
বাসাইলসংবাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর থেকে এক কেজি গাঁজাসহ শাহীন সিকদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)।
মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর নির্দেশনায় গোয়েন্দা পুলিশ (উত্তর) এর অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে উপজেলার তেলিনা উত্তর পাড়া তেমাথা সড়ক থেকে মাদক ব্যবসায়ী শাহীন সিকদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাদা পলিথিনে কষ্টিব মোড়ানো এক পোটলায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। শাহীন সিকদার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাল্লুকবেড় এলাকার হোসেন শিকদারের ছেলে।
বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এসময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই রাইজ উদ্দিন, নূরুজ্জামান, এএসআই সুমন চৌধুরী, আবু হাশেম, কনস্টেবল মফিজুর রহমান, ইমরুল হাসান ও ফয়জুর রহমান।
এ বিষয়ে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




