
নিজস্ব প্রতিবেদক : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সভাপতি মুহাম্মদ সোহেল হোসেন এর নেতৃত্বে উপজেলার ধলাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়সাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা সহ-সভাপতি বলেন, ‘অসহায় মানুষের পাশে এই সময় দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে হচ্ছে। দলমত নির্বিশেষে সকল দায়িত্বশীলদেরকে বন্যার্ত এবং অসহার মানুষের পাশে দাঁড়ানোর আহবান করছি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মাদ জিহাদ হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইসমাঈল হোসেন এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।
…বাসাইলসংবাদ/ ১৪ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




