
নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলে ছাত্রলীগ নেতা মো. রাসেল রানার নেতৃত্বে গত ১ মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে ১০নং রসুলপুর ইউনিয়নের সরাবাড়ী চৌরাস্তা বাজারে স্থানীয় শ্রমজীবী মানুষসহ নানা পেশার অর্ধশত মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। বর্তমান দেশের পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার তাদের হাতে পৌঁছে দেওয়া হয়।

এই আয়োজনে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এ সময় ছাত্রলীগ নেতা রাসেল বলেন, ১ মে উপলক্ষে আয়োজনটি করতে পারায় আমরা এবং আমাদের শ্রমিক ভাইয়েরা একে অন্যের সহকারী বলে মনে করি। তাই সকলের উচিত এমনভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ভালোবাসা।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকরাও এদেশের অর্থনৈতিক যোগান দেয়। শ্রমিকদের সুখে আমরা সবাই সুখী এটাই হোক আগামী বাংলাদেশ।’
…বাসাইলসংবাদ/ ০৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




