
বাসাইলসংবাদ: শনিবার, ২২জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখার ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার(২২ জুন) সকাল ১০টার দিকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন জেলা ছাত্রকল্যাণ পরিষদের অফিসে এই কমিটি হয়। এতে মো: আবু সাইদ রুবেলকে আহবায়ক এবং রবিউল ইসলাম তমালসহ ৯জনকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের জন্য ১০৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জামিল হাসান, টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনির শিকদার, সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সম্পাদক কাওসার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক অমিত আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক তোয়াব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সরকারি সা’দত কলেজ করটিয়া শাখার যুগ্ম আহবায়ক মো: মামুনসহ ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মী।
বাসাইলসংবাদ/একেবি




