
বাসাইল প্রেসক্লাব ফুটবল টুর্ণামেন্ট-২০১৮

বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮:
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর উদ্বোধনী ম্যাচে বুধবার (২১ ফেব্রুয়ারি) কাশিল ইউনিয়ন পরিষদ একাদশকে বাসাইল পৌরসভা একাদশ ৪-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট লাভ করেছে ।

বাসাইল প্রেসক্লাবের আয়োজনে ওইদিন উপজেলা কেন্দ্রীয় মাঠে এ খেলার উদ্বোধন করেন আলাউদ্দিন টেক্সটাইল মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সাহা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম আসাদুল হক তালুকদার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মোহা. আরিফুজ্জামান ফারুক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুন নাহার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।
উল্লেখ্য, আজ ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মাঠে গড়াবে টুর্ণামেন্টের বি-গ্রুপের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম ফুলকী ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যকার প্রথম বাউন্ডের দ্বিতীয় ম্যাচ।
বাসাইলসংবাদ/একে




