
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আবুল কাশেম মিঞা ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।

মনোনয়ন দৌঁড়ে এগিয়ে থাকা এই আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মিঞা বলেন, ‘সবাইকে সৃষ্টিকর্তা সুখী ও সুস্থ রাখুক। ঈদ সঠিক পথে চলা এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে ইউনিয়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে ইউনিয়ন ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।’
বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ইউনিয়নটি দাপিয়ে বেড়াচ্ছেন। ইতোমধ্যেই ভোটারদের মন জয় করে নিয়েছেন তিনি। ভোটাররাও তার মনোনয়নপ্রত্যাশা করছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে আবুল কাশেম অনেক এগিয়ে। তার মতো ব্যক্তিই এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন বলে মনে করেন তার সমর্থিত ভোটাররা।
বাসাইলসংবাদ/ ১৪ মে, ২০২১ /বিজ্ঞাপন/একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




