
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার সামাজিক সংগঠন ‘বিলপাড়া বয়েজ’-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) উপজেলার বিলপাড়া, আদাজান, কাজিরাপাড়াসহ বিভিন্ন এলাকায় অসহায়দের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আফজাল পারভেজ, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুবেল, অর্থবিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম তুহিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল বারী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক রিয়াদুল রিমন, সেহেদী হাসান রুম্মান, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক হাসিব, সিফাত প্রমুখ। এছাড়াও সংগঠনটির সদস্য সুমন, সজিব সিফাত, রাকিব, নিরব, আতিক ও রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৩ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




