
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ রুবেল খান মিঠু ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাউলজানী ইউনিয়নে সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগ তো রুবেল খান মিঠ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।’
এই আওয়ামী লীগ নেতা রুবেল খান মিঠু কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তিনি ভোট প্রার্থনায় দীর্ঘদিন ধরেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি ইতোমধ্যেই ভোটারদের মন জয় করে নিয়েছেন। তরুণ ভোটাররা সব চেয়ে তাকে বেশি কাছে টানছেন।
তিনি করোনার এই মহামারীর সময়ে অসহায়দের বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। এখনও তার এই সহযোগিতা অব্যাহত রয়েছে। ভোটারদের মন জয় করা এই আওয়ামী লীগ নেতা মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।
বাসাইলসংবাদ/ ১৪ মে, ২০২১ /বিজ্ঞাপন/একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




