
বাসাইলসংবাদ: রবিবার, ২৯ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ জুলাই) বিকেলে উপজেলা ক্যাম্পাসে শতাধিক স্টল নিয়ে এ বৃক্ষ মেলা শুরু হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার এ মেলার উদ্বোধন করেন। মেলায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




