
বাসাইলসংবাদ: রবিবার, ২৯ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বেকার যুবদের ১৫দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বাসাইল হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে ১৫দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণে উপজেলার ৩০জন বেকার যুবরা অংশগ্রহণ করে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যালনাল কো-অপারেটিব এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় রোববার (২৯ জুলাই) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/একে




