
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জমে উঠেছে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। সারা দিন ক্লাস করে রাতের বেলায় পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনে ঝাপিয়ে পড়েন শিক্ষকরা। এ নির্বাচনে সভাপতি পদে দুই বারের সভাপতি শহিদুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কাইয়ুম হুসাইন। সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহীম হোসেন ও আ. হামিদ প্রতিদ্বন্ধীতা করছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সভাপতি পদে স্কুলের প্রধান শিক্ষক যে প্রার্থীর পক্ষে সাধারণ শিক্ষকরা তার ঘুর বিরোধী। সভাপতি পদে হাড্ডা হাড্ডি লড়াই হলেও সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহীম হোসেন অনেকটাই এগিয়ে আছেন বলে শিক্ষকরা জানায়। শিক্ষক নির্বাচন হলেও এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রভাব বিস্তার করছেন বলে জানায় তারা।
এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, ‘দুই মেয়াদে সভাপতি ছিলাম এখন শিক্ষরা আমার কাজের মূল্যায়ন করলে আমি অবশ্যই বিজয়ী হবো।’
মো. কাইয়ুম হুসাইন বলেন, ‘সাধারণ শিক্ষকরা একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবে নির্বাচন করছি।’
আগামী ১০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬২৫জন শিক্ষক ভোট দিবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন। শত ভাগ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি জানান।
সাধারণ সম্পাদক প্রার্থী মো. ইব্রাহিম বলেন, ‘সাধারণ শিক্ষকরা আমার নির্বাচন করছেন। তাদের নিয়ে আমি শত ভাগ আশাবার্দী বিজয়ী হবো ইনশাল্লাহ।’
আ. হামিদ বলেন, ‘নির্বাচনে আসছি দেখা যাক বিজয়ী হবোই।’
…বাসাইলসংবাদ/০৫ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




