
নিউজ ডেস্ক : ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মারা গেছেন। তিনি ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। এই সময়ে যুক্তরাজ্যে ১৫ জন প্রধানমন্ত্রী এসেছেন। তার শাসনামলে যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস।
রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। ২৬ বছর বয়সে রানি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

১৯৫২ সালে রানি যখন সিংহাসনে বসেন, তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ১৯৫৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন অ্যান্থনি ইডেন। ১৯৫৭ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন হ্যারল্ড ম্যাকমিলান। ১৯৬৩–৬৪ সালে এ পদে আসেন অ্যালেক ডগলাস–হোম। এরপর ১৯৬৪ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার নেতা হ্যারল্ড উইলসন। ১৯৭০ সালে উইলসনের স্থলাভিষিক্ত হন এডওয়ার্ড হিথ। ১৯৭৪ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আবারও আসেন হ্যারল্ড উইলসন। ১৯৭৬ সালে তার স্থলাভিষিক্ত হন জেমস ক্যালাঘান। ১৯৭৯ সালে যুক্তরাজ্যের সরকারপ্রধানের দায়িত্ব পান মার্গারেট থ্যাচার। তিনি যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯০ সালে এ পদে বসেন জন মেজর।
১৯৯৭ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন টনি ব্লেয়ার। ২০০৭ সালে ব্লেয়ারের স্থলাভিষিক্ত হন গর্ডন ব্রাউন। ২০০৭ সালে প্রধানমন্ত্রী হন ডেভিড ক্যামেরন। ২০১৬ সালে ক্যামেরনের উত্তরসূরি থেরেসা মে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী হন বরিস জনসন। গত মঙ্গলবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিজ ট্রাস।
বাসাইলসংবাদ, ০৯ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




