
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে আয়োজিত শোক র্যালিতে পুলিশের বাধা প্রধানের ঘটনা ঘটেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাসাইল উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিবের বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে যুবদল নেতা কর্মীরা পুলিশি বাধার মুখে পড়ে কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি সোহানুর রহমান ভূইয়া জুয়েল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহা আলম ভূইয়া, পৌর যুবদলের সভাপতি বাবুল আহমেদ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব রকি হায়দার সোহেল প্রমুখ।
এসময় তারা বলেন, নারায়ণগঞ্জে পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণে যুবদলের নেতা শাওনকে হত্যা করায় তীব্র নিন্দা জানাই। এ হত্যার বিচার দাবি করেন তারা।
বাসাইলসংবাদ, ১০ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




