
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ (৪০) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাকুল্যা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তার মৃত্যু হয়।

তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সুবিথ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে হারুন মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেন। পথিমধ্যে বিকেল তিনটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা নামক স্থানে পৌছালে মোটরসাইকলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ/ ২০ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




