
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে করোনা টেস্টের নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। মঙ্গলবার (১৯ শে মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত এই নমুনা বুথের উদ্ধোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে ও কমপ্লেক্সে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা বিবেচানাসহ করোনা টেস্টে আগ্রহীদের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই নমুনা বুথ সরবরাহ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাকসুদা খানম জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করোনা টেস্টে আগ্রহীদের নমুনা সংগ্রহ করা হবে। তবে করোনা উপসর্গ থাকাদের অগ্রাধীকার ভিত্তিতে নমুনা নেয়া হবে। শুধুমাত্র বুথ থেকে প্রতিদিন ২০ থেকে ৩০ টি নমুনা সংগ্রহ করার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগকে তিনি নিয়মিত সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেন। ইত্যোমধ্যে তার ব্যক্তি প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫ শতাধিক পিপিইসহ বেশ কিছু সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করেছেন তিনি।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




